আপনারা কমবেশি সবাই হয়তো একটি নাটক দেখেছেন—প্রচলিত সেই নাটকটি, যা অল্প সময়ের মধ্যেই ভীষণ ভাইরাল হয়ে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে। আমার দেখা অনুযায়ী, এটি বাংলাদেশের সেরা পারিবারিক নাটকগুলোর একটি। “এটা আমাদের গল্প” নাটকের প্রতিটি চরিত্র, গান—সবকিছুই ছিল দারুণ।
আমি প্রায় ৫০টি পর্ব দেখেছি। বলতে গেলে পুরোপুরি আসক্ত হয়ে গিয়েছিলাম। কখনো ভাবিনি যে মাত্র ৫০ পর্বেই এটি শেষ হয়ে যাবে। তবে এটা বোঝা উচিত ছিল—যেমন সবকিছুর শুরু আছে, তেমনই শেষও আছে। আর এর শেষটাও ঠিক তেমনই—এতটুকুই।
এইমাত্র আমি ৪৭ থেকে ৫০ পর্ব পর্যন্ত দেখলাম। প্রতি সপ্তাহে নতুন পর্বের জন্য অপেক্ষা করতাম—কি হবে, কী দেখাবে—এই কৌতূহল নিয়ে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দেখলাম, শেষ শুটিংয়ের সময় বলা হয়েছিল নতুন নাটক আসবে, তাই এটিকে ৫০ পর্বেই শেষ করা হচ্ছে।
সত্যি বলতে খুব খারাপ লেগেছে। প্রতিটি পর্বই ভালো লেগেছে, তবে চোখে পানি আনার মতো দুটি পর্ব ছিল—৪৯ এবং ৫০। শেষটা হয়তো অন্যরকমও হতে পারত 🙂।
আশা করি নতুন নাটক “ফিরে আসার গল্প”ও ভালো হবে এবং সবাই সেটিকে ভালোভাবে গ্রহণ করবে।
Content by
0 Comments